২০২৪ সালের শেষের দিকে কিছু ব্রেকআপ আর বিচ্ছেদের পিছনের ঘটনা ।
সম্পর্কে ফাটল বর্তমানে একটা সামাজিক ব্যাধি । শুধু নাম আলাদা ব্রেকআপ আর বিচ্ছেদ । সেটা বিয়ের আগে হোক অথবা বিয়ের পর হোক । কিছু কিছু প্রেম বিয়ের থেকেও বেশি গভীর হয় । দিনে আগে ৩৯ বিচ্ছেদ হতো আর এখন ৫০ এর মতো ব্রেকআপ আর বিচ্ছেদ হচ্ছে দিনে । সামাজিক সমস্যা নিয়ে কাজ করছি ৫ বছর ধরে, সেই সুবাদে ব্রেকআপ আর ডিভোর্স নিয়ে অনেক কাজ করা হচ্ছে । রিসেন্ট ২০২৪ সালের নভেম্বর ডিসেম্বরে কয়েকটা ব্রেকআপ আর বিচ্ছেদের ব্যাপারে জানছি আর সেটার পিছনে ঘটে যাওয়া কারণগুলো আপনাদের সাথে ভাগাভাগি করছি ।
সংক্ষিপ্ত বর্ণনাঃ
প্রথম ঘটনা- ঘটনাটি হয়েছিল আমার এক বন্ধুর সাথে । দীর্ঘদিনের সম্পর্ক , বিয়ে করবে বলে কমিটমেন্ট করে কিন্তু মেয়েটি ইগনোর করা শুরু করে । এটার কারণ ছিল মেয়েটির অন্য ছেলের সাথে সম্পর্ক ছিল। ধীরে ধীরে মেয়েটি কথা কমিয়ে দিতে শুরু করে সুকৌশলে । বন্ধু ফোন দিলেও ধরতো না তাই মেয়েটির বড় বোনের নাম্বারে ফোন দিতো আমার বন্ধু । তারপর একদিন আমার বন্ধু বলল যে মানুষ ব্যাস্ত থাকলেই কি এত দিন ফোন না ধরে থাকে ? তখন মেয়েটি উত্তর দিলো যে আমার লাইফ আমি যা ইচ্ছে তাই করবো । তখন আমার বন্ধুর মনে হচ্ছিল যে কেন এমন করছে মেয়েটি । আর মেয়েটি ফোনও দিতে নিষেধ করছে আমার বন্ধুকে , যদি এর পর ফোন দেয় তাহলে ছেলেটির জন্মের ঠিক নেই । এগুলো শুনে আমার বন্ধুর মাথায় আকাশ ভেঙে পড়লো ! পরে খোঁজ নিয়ে জানা গেল অন্য ছেলের সাথে রিলেশনে আছে মেয়েটি । মেয়েটি টাকাওয়ালা অথবা আরো সুন্দর কাউকে পেয়ে লোভে পড়ে গেছে । একাধিক পুরুষে আসক্ত হওয়া নারী এমন প্রতারক ই হয় ।
দ্বিতীয় ঘটনা- এনগেজমেন্ট হয়েছিল প্রায় ২ বছর আগে ফ্যামিলিগতভাবে । যখন উঠিয়ে নেওয়ার সময় হয়েছে তখন মেয়েটি বিভিন্ন ধরণের শর্ত দেওয়া শুরু করেছে ছেলেকে । ঘর জামাই থাকতে হবে, বাড়ি করতে হবে আরেকটা । তার কিছুদিন আগে মেয়েটি ইগনোর করা শুরু করলো ছেলেটাকে । ফোন দিলে ধরতো না, ধরলেও তেমন কথা না বলে কেটে দিতো । ঘুরতে যাওয়ার কথা বললেও মেয়েটা ঘুরতে যেতে রাজি হচ্ছিল না । ছেলেটি অনেক জিজ্ঞেস করেছে মেয়েটিকে কেন এমন করছে ? মেয়েটি কথা কৌশলে এড়িয়ে যেয়ে বলতো কই আমি তো আগের মতই আছি । আমার মুড নাই ঘুরতে যাওয়ার । ছেলেটি বলতো যে এমনে এমনে তো আর কিছু হয়না । কি হইছে বলো? আমার কোন আচরণে কষ্ট পেলে ক্ষমা করে দাও । তারপরেও তুমি আগের মতো হয়ে যাও প্লিজ । কোন কথায় ই কাজ হচ্ছিল না । একদিন মেয়েটির বাসায় যায় ছেলেটি , যেয়ে দেখে মেয়েটি বাসায় নাই । ছেলেটি জিজ্ঞেস করলো মেয়েটির মায়ের কাছে, কোথায় গেছে? বললো যে ওর নানু বাসায় গেছে । তখন ওই ছেলেটি গোপনে নানু বাসায় গেল মেয়েটির খোঁজ নেওয়ার জন্য । যেয়ে দেখলো মেয়েটি ওই বাসায় যায় নাই । তখন ছেলেটি রেগে গেল এবং চিন্তা করলো মিথ্যে কথা কেন বললো মেয়েটির মা! গেল মেয়েটির বাসায় আবার , তারপর মেয়েটির মাকে সরাসরি বললো যে আপনার মেয়েকে দিবেন না এটা সরাসরি বললেই তো হয় , প্যাচানোর কি আছে? জোর করে নেওয়ার কি ঠ্যাকা পড়ছে? পরে জানতে পারলাম মেয়েটি ওর নানু বাসায় ওইখানে এক ছেলের সাথে রিলেশনে আছে । যেটা শুনে একটা ছেলের ঠিক থাকা সম্ভব না পরক্ষনেই চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো । মেয়েটি ছেলেটিকে আসলেই ভালোবেসেছিল বলেই দুই জনের সম্মতিতেই সব হয়েছিল । এত চেঞ্জ হয়ে গেল কিভাবে ফ্যামিলির মানুষের ষড়যন্ত্রে...
ঘটনা দুইটার সারসংক্ষেপ করলে যেটা বুঝতে পারলাম ঃ মেয়ের একাধিক পুরুষে আসক্তি আর মেয়ের মা সহ আত্মীয়দের ষড়যন্ত্রে একটা এক নারীতে আসক্ত পুরুষ ঠকে যেতে পারে ।